আমাদের কথা

বাংলাদেশে লাখো মানুষ Facebook পেজে ব্যবসা চালান — শাড়ি, গ্যাজেট, খাবার, কোর্স, সার্ভিস। এই ব্যবসাগুলোর সবচেয়ে বড় সমস্যাটা প্রোডাক্ট না, মার্কেটিংও না। সমস্যাটা হলো ইনবক্স।

রাত ১১টার “দাম কত?” মেসেজ। দিনে ১০০ বার একই প্রশ্ন। কর্মচারী রাখার সামর্থ্য নেই, অথচ একা সামলানোও যায় না। ব্যবসা বড় হয়, জীবন ছোট হয়ে আসে।

তাই আমরা মেক্সিকে বানিয়েছি — ১,৪৯০ টাকা বেতনের একজন কর্মচারী, যে কোনোদিন ঘুমায় না, ছুটি চায় না, আর কখনো ভুল দাম বলে না। মেক্সি জাদু না, প্রতিশ্রুতিও বাড়িয়ে বলি না — যেটা ওর কাজ না, সেখানে ও নিজেই আপনাকে ডেকে দেয়।

ব্যবসাও চলবে, জীবনও চলবে।

ধরনের ব্যবসার জন্য আলাদা প্রশিক্ষণ

২৪/৭

ইনবক্স পাহারা — ঈদের রাতেও

১০০%

দাম-স্টক ক্যাটালগ থেকে, বানানো না